ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
Bangla Lead

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনের বেড়িবাঁধ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বেড়িবাঁধ সড়ক দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় বেসরকারি প্রতিষ্ঠান ‘এশিয়ান ইউনিভার্সিটি’-এর একটি বাসের সঙ্গে অটোরিকশাটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ট্যাগ : রাজধানীতে যাত্রী নিহত

Bangla Lead

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনের বেড়িবাঁধ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বেড়িবাঁধ সড়ক দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় বেসরকারি প্রতিষ্ঠান ‘এশিয়ান ইউনিভার্সিটি’-এর একটি বাসের সঙ্গে অটোরিকশাটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড