ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাব ইউরোপের চার দেশের

ছবি: সংগৃহীত

ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত রয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য।

ইউরোপের এই চার দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, রোববার রাতে প্রকাশিত বিবৃতিতে চার দেশ জানায়, ইরান ইস্যুতে তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত।

বিবৃতিতে বলা হয়েছে, তেহরান যদি আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে কার্যকর ও যাচাইযোগ্য পদক্ষেপ নেয়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ তৈরি হতে পারে। ইউরোপীয় দেশগুলোর মতে, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করা জরুরি।

পারমাণবিক ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালী নিয়েও উদ্বেগ জানিয়েছে চার দেশ। তারা বলেছে, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের স্বার্থে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনো বাধা ছাড়াই খুলে দেওয়া প্রয়োজন।

একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বানও জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : আল জাজিরা

Bangla Lead

সোমবার, ১৫ জুন ২০২৬

ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাব ইউরোপের চার দেশের

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত রয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য।

ইউরোপের এই চার দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, রোববার রাতে প্রকাশিত বিবৃতিতে চার দেশ জানায়, ইরান ইস্যুতে তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত।

বিবৃতিতে বলা হয়েছে, তেহরান যদি আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে কার্যকর ও যাচাইযোগ্য পদক্ষেপ নেয়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ তৈরি হতে পারে। ইউরোপীয় দেশগুলোর মতে, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করা জরুরি।

পারমাণবিক ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালী নিয়েও উদ্বেগ জানিয়েছে চার দেশ। তারা বলেছে, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের স্বার্থে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনো বাধা ছাড়াই খুলে দেওয়া প্রয়োজন।

একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বানও জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড