ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

হাসানুল হক ইনুর সাজা নিয়ে নতুন পদক্ষেপ, এ সপ্তাহেই আপিল

ছবি : সংগৃহীত
ফলো করুন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পরিমাণ বাড়াতে এ সপ্তাহেই সুপ্রিম কোর্টে আপিল করবে প্রসিকিউশন। বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে, তা আরও বাড়ানোর জন্য এ সপ্তাহে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।

এর আগে গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার দুটি চার্জে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও তাকে নির্দেশ দেওয়া হয়।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ওমর ফারুক। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর কথোপকথনের সূত্র ধরে তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়। পাশাপাশি কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায়ও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালিত হয়।

এখন ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডকে অপর্যাপ্ত মনে করে সাজা বাড়ানোর আবেদন নিয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন। এ সপ্তাহেই সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

সূত্র: বাসস

ট্যাগ : হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Bangla Lead

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

হাসানুল হক ইনুর সাজা নিয়ে নতুন পদক্ষেপ, এ সপ্তাহেই আপিল

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পরিমাণ বাড়াতে এ সপ্তাহেই সুপ্রিম কোর্টে আপিল করবে প্রসিকিউশন। বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে, তা আরও বাড়ানোর জন্য এ সপ্তাহে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।

এর আগে গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার দুটি চার্জে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও তাকে নির্দেশ দেওয়া হয়।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ওমর ফারুক। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর কথোপকথনের সূত্র ধরে তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়। পাশাপাশি কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায়ও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালিত হয়।

এখন ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডকে অপর্যাপ্ত মনে করে সাজা বাড়ানোর আবেদন নিয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন। এ সপ্তাহেই সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

সূত্র: বাসস

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড