ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে এসব খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা এবং বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দক্ষ বাংলাদেশি জনশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকস খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

ট্যাগ : তারেক রহমান বাংলাদেশ-আমিরাত আবদুল্লাহ আলী আল হুমুদি

Bangla Lead

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে এসব খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা এবং বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দক্ষ বাংলাদেশি জনশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকস খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড