ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

আইনজীবীদের নৈতিকতা জোরদারে বিভাগীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণ

ছবি : সংগৃহীত
ফলো করুন

আইনজীবীদের পেশাগত নৈতিকতা, সততা ও আইনের শাসনের প্রতি অঙ্গীকার জোরদারে বিভাগীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে প্রথমে চট্টগ্রাম ও খুলনা বিভাগে এ কর্মসূচি আয়োজন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্য বিভাগগুলোতেও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগভুক্ত জেলা বার ও চৌকি বারগুলোর আইনজীবীরা প্রতিনিধিত্বের ভিত্তিতে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এর মাধ্যমে ঢাকার বাইরের আইনজীবীদের জন্যও পেশাগত নৈতিকতাবিষয়ক উচ্চতর প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।

কর্মসূচির মূল লক্ষ্য আইনজীবী ও আইন কর্মকর্তাদের পেশাগত সততা ও স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার আরও সুদৃঢ় করা। পাশাপাশি মানবিক মর্যাদা, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি দায়বদ্ধতা বাড়ানো এবং পেশাগত দায়িত্ব পালনে নৈতিক মানদণ্ড সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

এর আগে জাতিসংঘ ও ইউএনডিপির সহযোগিতায় ঢাকায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের জন্য প্রথমবারের মতো এ ধরনের উচ্চতর প্রশিক্ষণ আয়োজন করা হয়। গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত দুই দিনের ওই প্রশিক্ষণের বিষয় ছিল ‘স্ট্রেনদেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’।

সেই প্রশিক্ষণের ধারাবাহিকতায় দেশের আইনজীবীদের জন্য একই ধরনের কর্মসূচি আয়োজনের বিষয়ে রোববারের বৈঠকে আলোচনা হয়। এতে অংশ নেন ইউএনওডিসির বাংলাদেশ অফিসের প্রধান শাহ মোহাম্মদ নাহীয়ান এবং ইউএনডিপির রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটিবিষয়ক সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়াইগার।

বৈঠকে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস যৌথভাবে পালনের সিদ্ধান্তও নেওয়া হয়। ইউএনডিপি, আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে দিবসটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

ট্যাগ : রুহুল কুদ্দুস কাজল আইনজীবী প্রশিক্ষণ পেশাগত নৈতিকতা

Bangla Lead

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবীদের নৈতিকতা জোরদারে বিভাগীয় পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড