ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
সাদা-আকাশি রঙে রঙিন রংপুর, আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা । ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে রংপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা আশা প্রকাশ করেন, আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলবে।

সোমবার দুপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উদ্যোগে শোভাযাত্রাটি রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় হাজারো নারী, পুরুষ ও শিশু অংশ নেন। আকাশি-সাদা জার্সি, আর্জেন্টিনার পতাকা, ব্যানার, বাঁশি ও ভুভুজেলার শব্দে পুরো নগরীতে উৎসবের আমেজ তৈরি হয়।

আয়োজকরা জানান, বেলা ১১টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল ৯টা থেকেই পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে থাকেন আর্জেন্টিনা সমর্থকরা। অনেকেই প্রিয় দলের পতাকা হাতে, কেউ সাইকেল-মোটরসাইকেল ও প্রাইভেটকার সাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শুরুর আগে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে সম্মান জানিয়ে বিশেষ আয়োজন করা হয়। এ সময় সমর্থকরা ছোট-বড় পতাকা উঁচিয়ে স্লোগান দেন। শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় পতাকাও বহন করেন অনেকে।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সংগঠকরা জানান, প্রিয় দলকে সমর্থন ও উৎসাহ জানাতেই এ আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে গত দুই দিন ধরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করা হয়।

পরে সাদা-আকাশি রঙের স্মোক বোম ছিটিয়ে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেন সমর্থকরা।

বদরগঞ্জ থেকে শোভাযাত্রায় অংশ নিতে আসা আর্জেন্টিনা সমর্থক রেজওয়ান রনি বলেন, প্রচার-প্রচারণা ও সমর্থকদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে, এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে। সেই আকাঙ্ক্ষা থেকেই শোভাযাত্রায় অংশ নিয়েছি।

স্কুলছাত্রী মার্জিয়া ইসলাম জানায়, আর্জেন্টিনার ফুটবল তার খুব ভালো লাগে। প্রিয় দলকে শুভকামনা জানাতেই সে শোভাযাত্রায় এসেছে।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স বলেন, আগামী ১৭ তারিখ আর্জেন্টিনার খেলা দেখতে পাবলিক লাইব্রেরি মাঠে জমকালো আয়োজন করা হবে।

সংগঠনটির সভাপতি জহির আলম নয়ন বলেন, আর্জেন্টিনা যদি ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারে, তাহলে এবারও বিশ্বকাপ জিতে ঘরে ফিরবে।

সূত্র: স্থানীয় সূত্র

ট্যাগ : আর্জেন্টিনা, রংপুর, আর্জেন্টিনা ফ্যানস ক্লাব, বিশ্বকাপ ২০২৬, লিওনেল মেসি

Bangla Lead

সোমবার, ১৫ জুন ২০২৬

রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে রংপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা আশা প্রকাশ করেন, আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলবে।

সোমবার দুপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উদ্যোগে শোভাযাত্রাটি রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় হাজারো নারী, পুরুষ ও শিশু অংশ নেন। আকাশি-সাদা জার্সি, আর্জেন্টিনার পতাকা, ব্যানার, বাঁশি ও ভুভুজেলার শব্দে পুরো নগরীতে উৎসবের আমেজ তৈরি হয়।

আয়োজকরা জানান, বেলা ১১টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল ৯টা থেকেই পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে থাকেন আর্জেন্টিনা সমর্থকরা। অনেকেই প্রিয় দলের পতাকা হাতে, কেউ সাইকেল-মোটরসাইকেল ও প্রাইভেটকার সাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শুরুর আগে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে সম্মান জানিয়ে বিশেষ আয়োজন করা হয়। এ সময় সমর্থকরা ছোট-বড় পতাকা উঁচিয়ে স্লোগান দেন। শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় পতাকাও বহন করেন অনেকে।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সংগঠকরা জানান, প্রিয় দলকে সমর্থন ও উৎসাহ জানাতেই এ আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে গত দুই দিন ধরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাইকিং করা হয়।

পরে সাদা-আকাশি রঙের স্মোক বোম ছিটিয়ে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেন সমর্থকরা।

বদরগঞ্জ থেকে শোভাযাত্রায় অংশ নিতে আসা আর্জেন্টিনা সমর্থক রেজওয়ান রনি বলেন, প্রচার-প্রচারণা ও সমর্থকদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে, এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে। সেই আকাঙ্ক্ষা থেকেই শোভাযাত্রায় অংশ নিয়েছি।

স্কুলছাত্রী মার্জিয়া ইসলাম জানায়, আর্জেন্টিনার ফুটবল তার খুব ভালো লাগে। প্রিয় দলকে শুভকামনা জানাতেই সে শোভাযাত্রায় এসেছে।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স বলেন, আগামী ১৭ তারিখ আর্জেন্টিনার খেলা দেখতে পাবলিক লাইব্রেরি মাঠে জমকালো আয়োজন করা হবে।

সংগঠনটির সভাপতি জহির আলম নয়ন বলেন, আর্জেন্টিনা যদি ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারে, তাহলে এবারও বিশ্বকাপ জিতে ঘরে ফিরবে।

সূত্র: স্থানীয় সূত্র

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড