ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

২. বিশ্বকাপে নিজেকে প্রমাণ করবে ভিনি: কার্লোস

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২. বিশ্বকাপে নিজেকে প্রমাণ করবে ভিনি: কার্লোস
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রবের্তো কার্লোস। ছবি: সংগৃহীত

 রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিউস জুনিয়র প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য আতঙ্কের নাম। তবে ব্রাজিলের জার্সিতে এখনো সেই ধারাবাহিকতা দেখাতে না পারায় প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় এই তারকা ফরোয়ার্ডকে।

জাতীয় দলের হয়ে বড় মঞ্চে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ভিনিসিউসকে নিয়ে প্রশ্ন নতুন নয়। তবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রবের্তো কার্লোস মনে করেন, চলমান বিশ্বকাপেই সমালোচনার জবাব দেবেন ভিনি।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লোস বলেন, ভিনিকে সব সময়ই প্রশ্নের মুখে পড়তে হবে। সমালোচনা যেমন থাকবে, প্রশংসাও থাকবে। তাকে বুঝতে হবে, সে বিশ্বের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বিশ্বের অন্যতম সেরা জাতীয় দল ব্রাজিলের প্রতিনিধিত্ব করছে।

২৫ বছর বয়সী ভিনিসিউসের ওপর ব্রাজিলের বিশ্বকাপ মিশনে বড় দায়িত্ব রয়েছে। কার্লোসের মতে, এই চাপ থেকে দূরে সরে না গিয়ে বরং ভিনির উচিত সেটিকে উপভোগ করা।

সাবেক এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ভিনিকে শান্ত থাকতে হবে এবং নিজের কাঁধে দায়িত্ব নিতে হবে। তাকে মেনে নিতে হবে, সে দলের অন্যতম প্রধান নেতা। সমালোচনা কিংবা দায়িত্ব, কোনোটিই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

চলমান বিশ্বকাপে ব্রাজিলের শুরু খুব একটা খারাপ হয়নি। মরক্কোর বিপক্ষে ড্র করা ম্যাচে দলের একমাত্র গোলটি আসে ভিনিসিউসের পা থেকে। তবে ফুটবলপ্রেমীরা এখনো তার কাছ থেকে আরও বিধ্বংসী পারফরম্যান্সের অপেক্ষায় আছেন।

কার্লোস অবশ্য ভিনির সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ করছেন না। তিনি বলেন, আমি পুরোপুরি নিশ্চিত, এই বিশ্বকাপেই ভিনি প্রমাণ করবে সে আসলে কে এবং পায়ে বল নিয়ে সে কী করতে পারে।

ভিনিসিউসের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার কথাও জানান কার্লোস। তিনি বলেন, ভিনি খুবই রোমাঞ্চিত ও আত্মবিশ্বাসী। আমি নিয়মিত তার সঙ্গে কথা বলি। শিরোপা জয়ের লড়াইয়ে এই ব্রাজিল দলের অন্যতম বড় ভরসা ভিনি। তার জন্য আমার শুভকামনা থাকবে।

সূত্র: ইএসপিএন

Bangla Lead

সোমবার, ১৫ জুন ২০২৬

২. বিশ্বকাপে নিজেকে প্রমাণ করবে ভিনি: কার্লোস

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড