ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

১০ নম্বর জার্সি কেন পাচ্ছেন না ইয়ামাল

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১০ নম্বর জার্সি কেন পাচ্ছেন না ইয়ামাল
১৯ নম্বর জার্সিতেই বিশ্বকাপ মাতাবেন স্প্যানিশ উইঙ্গার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, ১৯ নম্বর জার্সি পরেই খেলবেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। স্পেন জাতীয় দলের জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই বার্সেলোনার এই উইঙ্গারকে ১৯ নম্বর জার্সি পরে মাঠে দেখা যাবে।

স্পেন দলে সাধারণত জার্সি নম্বর বণ্টনের ক্ষেত্রে অভিজ্ঞতা ও জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার সংখ্যা গুরুত্ব পায়। এই নিয়মের কারণেই ১০ নম্বর জার্সি পেয়েছেন মিডফিল্ডার দানি ওলমো। স্পেনের হয়ে ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে ২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ইয়ামালের ম্যাচসংখ্যা তুলনামূলক কম ।

ইয়ামাল বর্তমানে স্পেনের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন হলেও জাতীয় দলে ১০ নম্বর জার্সির জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে। বিশ্বকাপের জন্য প্রকাশিত স্পেনের জার্সি নম্বর তালিকায় দানি ওলমোকে ১০ নম্বর এবং লামিনে ইয়ামালকে ১৯ নম্বর দেওয়া হয়েছে।

তবে ক্লাব ফুটবলে ইয়ামালের সঙ্গে ১০ নম্বর জার্সির সম্পর্ক আলাদা। বার্সেলোনায় তিনি ১০ নম্বর জার্সি পরে খেলেন। লিওনেল মেসির বিদায়ের পর এই জার্সি প্রথমে আনসু ফাতির হাতে গেলেও পরে অসাধারণ পারফরম্যান্সের কারণে ইয়ামাল বার্সার আক্রমণভাগের অন্যতম প্রধান তারকায় পরিণত হন।

বিশ্বকাপে ১৯ নম্বর জার্সি পরা নিয়েও ইয়ামাল বিশেষ ইঙ্গিত দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি এমন একটি ছবি প্রকাশ করেন, যেখানে এক পাশে ছিল ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির ১৯ নম্বর জার্সি, অন্য পাশে ছিল তার নিজের বিশ্বকাপ জার্সি। এতে মেসির সঙ্গে ইয়ামালের জার্সি নম্বরের মিল নিয়ে নতুন আলোচনা তৈরি হয়।

তবে স্পেন দলে এই জার্সি নম্বর নিয়ে কোনো বিতর্ক নেই। দানি ওলমোও বিষয়টি নিয়ে বলেন, ১০ নম্বর জার্সি নিয়ে দলে কোনো সমস্যা নেই। ইয়ামাল ১৯ নম্বরেই থাকছেন, আর তিনি ১০ নম্বর জার্সি পরবেন।

স্পেনের কোচিং স্টাফের অবস্থানও স্পষ্ট। তারকা খ্যাতির চেয়ে দলীয় নিয়ম, অভিজ্ঞতা ও ভারসাম্যকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই বিশ্বকাপে বড় তারকা হয়েও ইয়ামালকে আপাতত ১০ নম্বর জার্সির জন্য অপেক্ষা করতে হচ্ছে।

সূত্র: এএস, গোল ডটকম, ফুটিহেডলাইনস

ট্যাগ : খেলা ফুটবল বিশ্বকাপ ২০২৬ স্পেন ফুটবল লামিনে ইয়ামাল

Bangla Lead

সোমবার, ১৫ জুন ২০২৬

১০ নম্বর জার্সি কেন পাচ্ছেন না ইয়ামাল

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড