ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল তিন দেশ

ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবে অপরিহার্য নয় এমন ভ্রমণ এড়িয়ে চলতে নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে জাপান। দেশটির বিভিন্ন স্থানে হুথি হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়িয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৪ অক্টোবর) হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ কয়েকটি এলাকার সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে ২-এ উন্নীত করা হয়েছে। এর ফলে সৌদি আরবের পুরো ভূখণ্ড এখন জাপানের দ্বিতীয় বা তার চেয়ে উচ্চ সতর্কতার আওতায় রয়েছে।

ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে তৃতীয় স্তরের সতর্কতা বহাল আছে। এসব এলাকায় উদ্দেশ্য যা-ই হোক, সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে জাপানি নাগরিকদের।

সতর্কবার্তায় অতি প্রয়োজন ছাড়া সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার কিংবা সেগুলোর কাছাকাছি যাওয়া এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। যাঁরা দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের সফরের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা এবং প্রয়োজনে স্থগিত করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫ অক্টোবর থেকে সৌদি আরবের বিভিন্ন স্থানে ইয়েমেনের হুথিদের হামলা বেড়েছে। ইয়েমেনে সংঘাত ও সৌদি ভূখণ্ডে হামলা অব্যাহত থাকার আশঙ্কায় পরিস্থিতি অনিশ্চিত রয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি এই হতাহতের খবর জানিয়েছে।

ট্যাগ : সৌদি আরব আন্তর্জাতিক বিমানবন্দর

Bangla Lead

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল তিন দেশ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে অপরিহার্য নয় এমন ভ্রমণ এড়িয়ে চলতে নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে জাপান। দেশটির বিভিন্ন স্থানে হুথি হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়িয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৪ অক্টোবর) হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ কয়েকটি এলাকার সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে ২-এ উন্নীত করা হয়েছে। এর ফলে সৌদি আরবের পুরো ভূখণ্ড এখন জাপানের দ্বিতীয় বা তার চেয়ে উচ্চ সতর্কতার আওতায় রয়েছে।

ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে তৃতীয় স্তরের সতর্কতা বহাল আছে। এসব এলাকায় উদ্দেশ্য যা-ই হোক, সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে জাপানি নাগরিকদের।

সতর্কবার্তায় অতি প্রয়োজন ছাড়া সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার কিংবা সেগুলোর কাছাকাছি যাওয়া এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। যাঁরা দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের সফরের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা এবং প্রয়োজনে স্থগিত করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫ অক্টোবর থেকে সৌদি আরবের বিভিন্ন স্থানে ইয়েমেনের হুথিদের হামলা বেড়েছে। ইয়েমেনে সংঘাত ও সৌদি ভূখণ্ডে হামলা অব্যাহত থাকার আশঙ্কায় পরিস্থিতি অনিশ্চিত রয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি এই হতাহতের খবর জানিয়েছে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড