ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

তুরস্কে মহাসড়কে বাস-ট্রাক সং'ঘর্ষ, নি'হত ১১

ছবি : সংগৃহীত
ফলো করুন

তুরস্কের পশ্চিমাঞ্চলে মহাসড়কে পর্যটকবাহী একটি বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দুর্ঘটনার পর আহত বাসচালককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকালে মানিসা প্রদেশের আকহিসার এলাকায় গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের একটি টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।

দুর্ঘটনার পর বাসটি উল্টে যায় এবং এর পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। কাঠের তক্তা বহনকারী ট্রাকটিও উল্টে পড়ে। ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে সড়কের পাশে মরদেহের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের তুরস্কের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বাসচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ : সড়ক দুর্ঘটনা

Bangla Lead

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

তুরস্কে মহাসড়কে বাস-ট্রাক সং'ঘর্ষ, নি'হত ১১

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

তুরস্কের পশ্চিমাঞ্চলে মহাসড়কে পর্যটকবাহী একটি বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দুর্ঘটনার পর আহত বাসচালককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকালে মানিসা প্রদেশের আকহিসার এলাকায় গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের একটি টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।

দুর্ঘটনার পর বাসটি উল্টে যায় এবং এর পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। কাঠের তক্তা বহনকারী ট্রাকটিও উল্টে পড়ে। ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে সড়কের পাশে মরদেহের ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের তুরস্কের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বাসচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড