ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

দিল্লিতে বি'ক্ষোভের খবর করতে গিয়ে ১২ সাংবাদিক আ'টক

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১২ সাংবাদিককে আটক করেছে দিল্লি পুলিশ। আটক সাংবাদিকদের মধ্যে ‘হিন্দুস্তান’-এর একজন প্রতিবেদক, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দুসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরাপারসন রয়েছেন। 

রোববার (১১ অক্টোবর) অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) ডাকা বিক্ষোভের খবর সংগ্রহের সময় বিভিন্ন এলাকায় সাংবাদিকদের আটক করা হয়। অনেক সাংবাদিকের দাবি, তারা নিজেদের পরিচয়পত্র দেখালেও পুলিশ তাদের আটক করে বাসে তুলে নেয়। 

‘হিন্দুস্তান’-এর প্রতিবেদক আশিস সিং জানান, দুপুরের দিকে আরকে আশ্রম মার্গ এলাকায় বিক্ষোভের খবর সংগ্রহের সময় তাকে আটক করা হয়। তার দাবি, তিনি ক্যামেরায় পুলিশের আটক করার ঘটনা ধারণ করছিলেন। এ সময় তাকে ধাক্কা দেওয়া হয় এবং তিনি আহত হন। সংবাদমাধ্যমের পরিচয়পত্র দেখানোর পরও পুলিশ তার কথা শোনেনি বলে অভিযোগ করেন তিনি। 

পরে একজন আলোকচিত্রীর সঙ্গে তাকে একটি পুলিশ বাসে তোলা হয়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট পর বাসটি মন্দির মার্গ এলাকায় পৌঁছালে তারা সেখান থেকে বেরিয়ে আসেন। আশিসের দাবি, ওই সময় তার আশঙ্কা ছিল পুলিশ তাদের ফোন নিয়ে ছবি ও ভিডিও মুছে দিতে পারে। 

আটক সাংবাদিকদের মধ্যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর হিন্দি বিভাগের তিন সাংবাদিক শাশ্বত, সিয়া ও বিজয়ও ছিলেন। তাদের কনট প্লেস এলাকা থেকে আটক করে প্রায় ১২ কিলোমিটার দূরের ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৫ মিনিট পর তাদের ছেড়ে দেওয়া হয়। 

দ্য হিন্দু-এর এক নারী সাংবাদিককেও সন্ধ্যার দিকে সাময়িকভাবে আটক করা হয়। তিনি সাংবাদিক পরিচয় দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। 

এদিকে দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের আটকের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রোববার বিভিন্ন এলাকায় কয়েকশ মানুষকে আটক করা হয়েছে এবং আটক ব্যক্তিদের পরবর্তী সময়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান এই বিক্ষোভের দ্বিতীয় দিনেও দিল্লির বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ছিল। বিক্ষোভ ঘিরে সাংবাদিকদের আটক ও পুলিশের আচরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ : দিল্লি সাংবাদিক আটক

Bangla Lead

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দিল্লিতে বি'ক্ষোভের খবর করতে গিয়ে ১২ সাংবাদিক আ'টক

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড