ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডাচ রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সাক্ষাৎ

সংগৃহীত ছবি
ফলো করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত হবে।

সাক্ষাতকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, ব্যবসা-বাণিজ্য, টেকসই শিল্পায়ন এবং বিশেষ করে পানি ও কৃষি খাতের আধুনিকায়নে নেদারল্যান্ডসের ধারাবাহিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে উভয় পক্ষ চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে চূড়ান্ত উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, নিরাপদ অভিবাসন, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, উচ্চশিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য নেদারল্যান্ডসের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের তাগিদ পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

ডাচ রাষ্ট্রদূত জানান, পানি সম্পদ ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি, নৌ-পরিবহন, সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদারে নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। এ সময় তিনি নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সোর্ড সোর্ডসমা-র আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কেও প্রতিমন্ত্রীকে অবহিত করেন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ফোরামে উচ্চপর্যায়ের সংলাপ ও পারস্পরিক অংশীদারিত্ব অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ : বাংলাদেশ নেদারল্যান্ডস সম্পর্ক পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা

Bangla Lead

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডাচ রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত হবে।

সাক্ষাতকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, ব্যবসা-বাণিজ্য, টেকসই শিল্পায়ন এবং বিশেষ করে পানি ও কৃষি খাতের আধুনিকায়নে নেদারল্যান্ডসের ধারাবাহিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে উভয় পক্ষ চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে চূড়ান্ত উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, নিরাপদ অভিবাসন, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, উচ্চশিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য নেদারল্যান্ডসের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের তাগিদ পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

ডাচ রাষ্ট্রদূত জানান, পানি সম্পদ ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি, নৌ-পরিবহন, সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদারে নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। এ সময় তিনি নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সোর্ড সোর্ডসমা-র আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কেও প্রতিমন্ত্রীকে অবহিত করেন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ফোরামে উচ্চপর্যায়ের সংলাপ ও পারস্পরিক অংশীদারিত্ব অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড