ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

রক্তের বন্ধন শাহেদলের উদ্যোগে নাদিরা পেলেন নতুন ঘর

ছবি : সংগৃহীত
ফলো করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদ ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মরহুম সোহাগ মিয়ার স্ত্রী মোছা. নাদিরা বেগম ও তার চার সন্তানের মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

ছবি: বাংলা লিড

‘রক্তের বন্ধনে শাহেদল' সংগঠনের উদ্যোগে নাদিরা বেগমের পরিবারের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর উপলক্ষে ২ অক্টোবর বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছবি: বাংলা লিড

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবুল কাশেম জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম।

এ সময় শাহেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরমান হোসেন শুভ।

নতুন ঘর পেয়ে নাদিরা বেগম ও তার পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

ট্যাগ : কিশোরগঞ্জ হোসেনপুর

Bangla Lead

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রক্তের বন্ধন শাহেদলের উদ্যোগে নাদিরা পেলেন নতুন ঘর

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদ ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মরহুম সোহাগ মিয়ার স্ত্রী মোছা. নাদিরা বেগম ও তার চার সন্তানের মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

ছবি: বাংলা লিড

‘রক্তের বন্ধনে শাহেদল' সংগঠনের উদ্যোগে নাদিরা বেগমের পরিবারের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর উপলক্ষে ২ অক্টোবর বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছবি: বাংলা লিড

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবুল কাশেম জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম।

এ সময় শাহেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরমান হোসেন শুভ।

নতুন ঘর পেয়ে নাদিরা বেগম ও তার পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড