রক্তের বন্ধন শাহেদলের উদ্যোগে নাদিরা পেলেন নতুন ঘর
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদ ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মরহুম সোহাগ মিয়ার স্ত্রী মোছা. নাদিরা বেগম ও তার চার সন্তানের মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।ছবি: বাংলা লিড‘রক্তের বন্ধনে শাহেদল' সংগঠনের উদ্যোগে নাদিরা বেগমের পরিবারের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর উপলক্ষে ২ অক্টোবর বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ছবি: বাংলা লিডঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবুল কাশেম জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম।এ সময় শাহেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরমান হোসেন শুভ।নতুন ঘর পেয়ে নাদিরা বেগম ও তার পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।