ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর প্রক্রিয়াও চলছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাড্ডা ক্লিনিকে হামলার পর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় নয়জন আসামিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মালামাল ও আলামত।

হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। দলমত-নির্বিশেষে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী সে অপরাধীই।’

পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ও প্রশাসনিক বদলির প্রসঙ্গেও সরকারের অবস্থান তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দায়িত্বে অবহেলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ক্ষেত্রে শুধু বদলির মধ্যেই ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না। অভিযোগের ধরন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলায়ও আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা ও গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করেন মন্ত্রী। পুলিশ বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তা বরদাশত করা হবে না বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও সেই অবস্থান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : সালাহউদ্দিন আহমদ রাড্ডা ক্লিনিক শাহ আলী থানা

Bangla Lead

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর প্রক্রিয়াও চলছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাড্ডা ক্লিনিকে হামলার পর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় নয়জন আসামিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মালামাল ও আলামত।

হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। দলমত-নির্বিশেষে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী সে অপরাধীই।’

পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ও প্রশাসনিক বদলির প্রসঙ্গেও সরকারের অবস্থান তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দায়িত্বে অবহেলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ক্ষেত্রে শুধু বদলির মধ্যেই ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে না। অভিযোগের ধরন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলায়ও আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা ও গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করেন মন্ত্রী। পুলিশ বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তা বরদাশত করা হবে না বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও সেই অবস্থান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড