ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

অনলাইনে হুংকার না দিয়ে দেশে আসুন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

অনলাইনে হুংকার না দিয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, যাদের বিচার হওয়া প্রয়োজন, তাদের দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তাদের জন্য ‘ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে’ বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরে জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে শহরের শফি মিয়ার বাজার মোড় এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, যাদের বিচারের আওতায় আনা প্রয়োজন, তাদের অনলাইনে হুংকার না দিয়ে দেশে আসতে হবে। সাহস থাকলে দেশের মাটিতে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের বিচারের জন্য প্রস্তুতি রয়েছে এবং এ বিষয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে চান না তারা।

বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের নামে রাজধানীতে বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণের সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এখনও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে আদালতের কাছে সোপর্দ না করা পর্যন্ত পর্যায়ক্রমে রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সমাবেশে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ইয়াসের খান চৌধুরী জামালপুর

Bangla Lead

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে হুংকার না দিয়ে দেশে আসুন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অনলাইনে হুংকার না দিয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, যাদের বিচার হওয়া প্রয়োজন, তাদের দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তাদের জন্য ‘ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে’ বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরে জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে শহরের শফি মিয়ার বাজার মোড় এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, যাদের বিচারের আওতায় আনা প্রয়োজন, তাদের অনলাইনে হুংকার না দিয়ে দেশে আসতে হবে। সাহস থাকলে দেশের মাটিতে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের বিচারের জন্য প্রস্তুতি রয়েছে এবং এ বিষয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে চান না তারা।

বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের নামে রাজধানীতে বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণের সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এখনও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে আদালতের কাছে সোপর্দ না করা পর্যন্ত পর্যায়ক্রমে রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সমাবেশে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড