ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন,হাইকোর্টে রিটের শুনানি কার্যতালিকায়

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি আজ সোমবার (৭ সেপ্টেম্বর) হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে। বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চে ৬০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ওই প্রজ্ঞাপন জারি করে। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতা-কর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হয়।

প্রজ্ঞাপনে প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলনসহ বিভিন্ন ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

প্রজ্ঞাপনটির বৈধতা নিয়ে মো. আল আমিন নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তাঁর ঠিকানা মুন্সিগঞ্জের শ্রীনগর হিসেবে উল্লেখ করা হয়েছে।

রিটে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত রাখারও আবেদন করা হয়েছে।

ট্যাগ : বাংলাদেশ আওয়ামী লীগ

Bangla Lead

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন,হাইকোর্টে রিটের শুনানি কার্যতালিকায়

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি আজ সোমবার (৭ সেপ্টেম্বর) হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে। বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চে ৬০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ওই প্রজ্ঞাপন জারি করে। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতা-কর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হয়।

প্রজ্ঞাপনে প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলনসহ বিভিন্ন ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

প্রজ্ঞাপনটির বৈধতা নিয়ে মো. আল আমিন নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তাঁর ঠিকানা মুন্সিগঞ্জের শ্রীনগর হিসেবে উল্লেখ করা হয়েছে।

রিটে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত রাখারও আবেদন করা হয়েছে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড