ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

গাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত
ফলো করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। পরে ভবনটিতে ইসরাইলি বাহিনীর হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, মালকা পরিবারের ৬০ জনেরও বেশি সদস্য গত ৭২ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চালানো হয়। একপর্যায়ে সেখান থেকে পরিবারের অধিকাংশ সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়।

সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার করা লাশগুলো নিয়ে আগামী সপ্তাহের শুরুতে একটি যৌথ জানাজা ও দাফনের আয়োজন করা হবে।

তথ্যসূত্র: আল জাজিরা

ট্যাগ : গাজা যুদ্ধ ফিলিস্তিনি

Bangla Lead

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। পরে ভবনটিতে ইসরাইলি বাহিনীর হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, মালকা পরিবারের ৬০ জনেরও বেশি সদস্য গত ৭২ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চালানো হয়। একপর্যায়ে সেখান থেকে পরিবারের অধিকাংশ সদস্যের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়।

সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার করা লাশগুলো নিয়ে আগামী সপ্তাহের শুরুতে একটি যৌথ জানাজা ও দাফনের আয়োজন করা হবে।

তথ্যসূত্র: আল জাজিরা

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড