ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই: মমতা

ছবি: সংগৃহীত
ফলো করুন

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি অভিযোগ করেন, রাজ্যে গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। শিক্ষা ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, সরকারবিরোধী অবস্থান নিলে সংবাদমাধ্যমের ওপর চাপ তৈরি করা হচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তৃণমূল নেত্রী অভিযোগ করেন, পুলিশ ব্যবহার করে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তার দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

বিজেপির বিরুদ্ধেও আক্রমণাত্মক মন্তব্য করেন মমতা। তিনি অভিযোগ করেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কারণে গ্রাম থেকে শহর পর্যন্ত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

রাজ্য সরকারের বিভিন্ন কার্যক্রম ও প্রতীক ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও মন্তব্য করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, অন্য দল থেকে নেতাকর্মী ভাঙিয়ে দল শক্তিশালী করার চেষ্টা করলে ভবিষ্যতে তারাও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগ : মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজনীতি

Bangla Lead

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই: মমতা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি অভিযোগ করেন, রাজ্যে গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। শিক্ষা ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, সরকারবিরোধী অবস্থান নিলে সংবাদমাধ্যমের ওপর চাপ তৈরি করা হচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তৃণমূল নেত্রী অভিযোগ করেন, পুলিশ ব্যবহার করে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তার দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

বিজেপির বিরুদ্ধেও আক্রমণাত্মক মন্তব্য করেন মমতা। তিনি অভিযোগ করেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কারণে গ্রাম থেকে শহর পর্যন্ত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

রাজ্য সরকারের বিভিন্ন কার্যক্রম ও প্রতীক ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও মন্তব্য করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, অন্য দল থেকে নেতাকর্মী ভাঙিয়ে দল শক্তিশালী করার চেষ্টা করলে ভবিষ্যতে তারাও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড