ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

ইরান-জর্ডান উত্তেজনা, মার্কিন হামলা নিয়ে তেহরানের পাল্টা অভিযোগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির বক্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান ও আরব দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করছে না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি প্রশ্ন করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে হামলার জবাব দিতে ইরানকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে।

এর আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি মন্তব্য করেছিলেন, মার্কিন হামলার পর আরব দেশগুলোতে ইরানের দ্রুত পাল্টা হামলাকে শুধু প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, এসব হামলা আগে থেকেই নির্ধারিত নীতির অংশ।

সাফাদির এই বক্তব্যের জবাবে আরাগচি বলেন, যে পক্ষ আরব দেশ ও ইরানের সার্বভৌমত্বকে সম্মান করছে না, তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আগে ইরানকে কতক্ষণ অপেক্ষা করা উচিত, সেই প্রশ্নের উত্তর দিতে হবে।

আরাগচি আরও অভিযোগ করেন, ইরানে প্রথম দফার মার্কিন হামলার সময় কয়েকটি আরব দেশের আকাশসীমা, স্থলভাগ ও জলসীমা ব্যবহার করা হয়েছিল। এসব বিষয় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী জানেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, মার্কিন হামলায় নিহত বেসামরিক নাগরিকদের জন্য দায়ী হামলাগুলোর কিছু আরব দেশ থেকে পরিচালিত বা সেখান থেকে সহযোগিতা পেয়েছে।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর জানিয়েছেন, গত কয়েক দিনের মার্কিন বিমান হামলায় দেশটিতে অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ৪৪ জন ১৮ বছরের কম বয়সী। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশুও রয়েছে বলে জানান তিনি।

সূত্র: আল জাজিরা

Bangla Lead

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ইরান-জর্ডান উত্তেজনা, মার্কিন হামলা নিয়ে তেহরানের পাল্টা অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড