ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

বিধ্বংসী বন্যার পরে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬

বিধ্বংসী বন্যার পরে নেপাল
বিধ্বংসী বন্যার পরে নেপাল |সংগৃহীত

নেপালে চীন সীমান্তবর্তী এলাকায় বিধ্বংসী বন্যায় অন্তত ৯৩৯ জন নিহত হয়েছেন এবং নিখোঁজের সংখ্যা কমে ৩,৯২৫ জনে দাঁড়িয়েছে বলে সোমবার দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তিব্বতে ১৬ জনের মৃত্যু ও ৫৪৬ জন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে, ফলে মোট মৃতের সংখ্যা ৯৫৫ জন এবং নিখোঁজের সংখ্যা ৪,৪৭১ জনে দাঁড়িয়েছে।

নেপালের নিখোঁজদের তালিকায় ৫৯২ জন বিদেশী রয়েছেন।

কিন্তু জলবিদ্যুৎ প্রকল্পগুলো- যেখানে প্রবল স্রোতের পুরো প্রভাব পড়েছিল, সেখানে নিখোঁজ শ্রমিকের সংখ্যা আগের ৯৩৩ থেকে কমে সোমবার ৬৩৯-এ দাঁড়িয়েছে।

নেপালের দুর্যোগ সংস্থা সোমবার সন্ধ্যায় তাদের হালনাগাদ তথ্যে ৩,৩৩৩ জন নিখোঁজ নাগরিকের তালিকা দিয়েছে।

এর মধ্যে রয়েছে নুয়াকোট জেলা, যেখানে ১,১৫৮ জন নিখোঁজ এবং রাসুয়া জেলায় আরো ৮৬৫ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজদের মধ্যে ৪৫ জন নেপালি সেনা, ৩৮ জন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন শুল্ক ও অভিবাসন কর্মকর্তা রয়েছেন।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা নেপাল থেকে প্রবাহিত নদীগুলো থেকে ১৭টি লাশ উদ্ধার করেছে, যেগুলো বন্যা দুর্গত বলে মনে করা হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষ লাশগুলো শনাক্ত করার চেষ্টা করছে এবং সেগুলো মৃতের সংখ্যার অন্তর্ভুক্ত নয়।

সূত্র : বাসস

ট্যাগ : নেপাল

Bangla Lead

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিধ্বংসী বন্যার পরে নেপাল

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপালে চীন সীমান্তবর্তী এলাকায় বিধ্বংসী বন্যায় অন্তত ৯৩৯ জন নিহত হয়েছেন এবং নিখোঁজের সংখ্যা কমে ৩,৯২৫ জনে দাঁড়িয়েছে বলে সোমবার দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তিব্বতে ১৬ জনের মৃত্যু ও ৫৪৬ জন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে, ফলে মোট মৃতের সংখ্যা ৯৫৫ জন এবং নিখোঁজের সংখ্যা ৪,৪৭১ জনে দাঁড়িয়েছে।

নেপালের নিখোঁজদের তালিকায় ৫৯২ জন বিদেশী রয়েছেন।

কিন্তু জলবিদ্যুৎ প্রকল্পগুলো- যেখানে প্রবল স্রোতের পুরো প্রভাব পড়েছিল, সেখানে নিখোঁজ শ্রমিকের সংখ্যা আগের ৯৩৩ থেকে কমে সোমবার ৬৩৯-এ দাঁড়িয়েছে।

নেপালের দুর্যোগ সংস্থা সোমবার সন্ধ্যায় তাদের হালনাগাদ তথ্যে ৩,৩৩৩ জন নিখোঁজ নাগরিকের তালিকা দিয়েছে।

এর মধ্যে রয়েছে নুয়াকোট জেলা, যেখানে ১,১৫৮ জন নিখোঁজ এবং রাসুয়া জেলায় আরো ৮৬৫ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজদের মধ্যে ৪৫ জন নেপালি সেনা, ৩৮ জন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন শুল্ক ও অভিবাসন কর্মকর্তা রয়েছেন।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা নেপাল থেকে প্রবাহিত নদীগুলো থেকে ১৭টি লাশ উদ্ধার করেছে, যেগুলো বন্যা দুর্গত বলে মনে করা হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষ লাশগুলো শনাক্ত করার চেষ্টা করছে এবং সেগুলো মৃতের সংখ্যার অন্তর্ভুক্ত নয়।

সূত্র : বাসস

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড