ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্য হয়ে রিয়াদগামী মোট ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইট বাতিলের কারণে ৯ হাজার ২৬৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বাতিল হওয়া ৬১টি ফ্লাইটের মধ্যে ২২টি ছিল সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ট্রানজিট ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ দেশ থেকে বিভিন্ন গন্তব্য হয়ে রিয়াদে পৌঁছানোর কথা ছিল। কিন্তু রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সংশ্লিষ্ট দেশগুলো থেকেই ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে এসব ফ্লাইট ঢাকা থেকে কোনো যাত্রী বহন করতে পারেনি।

হুথিদের হামলার পর রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এর আগে এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরটিতে একাধিক হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ হামলাগুলোর মধ্যে এক ঘটনায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়। হুথিরা বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও লক্ষ্যবস্তু করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

এর আগে হুথিরা সৌদি আরবের আকাশসীমা ব্যবহারকারী বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলেছিল, তাদের নির্দেশ অমান্য করলে কঠোর পরিণতি হতে পারে। সর্বশেষ হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগেও বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।

ট্যাগ : রিয়াদ বিমানবন্দর হামলা

Bangla Lead

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড