ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি আইনের শাসন এবং গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম এবং নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের অধিকার সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিয়েও দুজনের মধ্যে মতবিনিময় হয়।

রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কুদ্দুস কাজল

Bangla Lead

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি আইনের শাসন এবং গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম এবং নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের অধিকার সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিয়েও দুজনের মধ্যে মতবিনিময় হয়।

রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড