ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

পুরো পশ্চিম তীরকে ই'স'রাইলের ভূখণ্ড দাবি বেন-গভিরের

ছবি : সংগৃহীত
ফলো করুন

পুরো পশ্চিম তীরকে ইসরাইলের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসলো চুক্তি অনুযায়ী পশ্চিম তীরের এ, বি ও সি—এই তিন অঞ্চলের মধ্যে কোনো পার্থক্য নেই এবং পুরো ভূখণ্ডই ইসরাইলের।

সাক্ষাৎকারে বেন-গভির আরও বলেন, ভবিষ্যতে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভেঙে দেওয়ার পাশাপাশি পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, সেনাদের যত বেশি গুলি চালানোর অনুমতি দেওয়া হবে, তত কমসংখ্যক সেনার প্রয়োজন হবে। দায়িত্ব পেলে সেনাদের ওপর থাকা সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ার কথাও জানান তিনি।

বেন-গভিরের এসব মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেদনে উদ্ধৃত বিশ্লেষকদের মতে, আগামী ২৭ অক্টোবরের ইসরাইলি নির্বাচনকে সামনে রেখে কট্টরপন্থী ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যেই তিনি এ ধরনের মন্তব্য করছেন।

ট্যাগ : ইতামার বেন-গভির পশ্চিম তীর ইসরাইল-ফিলিস্তিন

Bangla Lead

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পুরো পশ্চিম তীরকে ই'স'রাইলের ভূখণ্ড দাবি বেন-গভিরের

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

পুরো পশ্চিম তীরকে ইসরাইলের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসলো চুক্তি অনুযায়ী পশ্চিম তীরের এ, বি ও সি—এই তিন অঞ্চলের মধ্যে কোনো পার্থক্য নেই এবং পুরো ভূখণ্ডই ইসরাইলের।

সাক্ষাৎকারে বেন-গভির আরও বলেন, ভবিষ্যতে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভেঙে দেওয়ার পাশাপাশি পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, সেনাদের যত বেশি গুলি চালানোর অনুমতি দেওয়া হবে, তত কমসংখ্যক সেনার প্রয়োজন হবে। দায়িত্ব পেলে সেনাদের ওপর থাকা সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ার কথাও জানান তিনি।

বেন-গভিরের এসব মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেদনে উদ্ধৃত বিশ্লেষকদের মতে, আগামী ২৭ অক্টোবরের ইসরাইলি নির্বাচনকে সামনে রেখে কট্টরপন্থী ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যেই তিনি এ ধরনের মন্তব্য করছেন।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড