ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

স্পিকারের সঙ্গে দেখা করলেন এমপি মিষ্টি, পদত্যাগের প্রশ্নে যা বললেন

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে এ সময় পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

স্পিকারের কার্যালয়ের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তবে এমপি মিষ্টি পদত্যাগপত্র দিয়েছেন কি না—এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তাঁরা।

স্পিকারের দপ্তর সূত্র বলেছে, আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বেলা দেড়টার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। কয়েক মিনিট অবস্থানের পর বের হয়ে যান তিনি।

স্পিকারের দপ্তর থেকে বের হওয়ার পরে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ সময় তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তাঁর সঙ্গে দেখা করেছি।’

তবে পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেননি এমপি। পদত্যাগের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত হোক। বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’

জানা গেছে, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। পদত্যাগের পর দলীয়ভাবেও সংসদ সদস্যের বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনার মধ্যেই বিএনপির সাংগঠনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ : জাতীয়

Bangla Lead

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

স্পিকারের সঙ্গে দেখা করলেন এমপি মিষ্টি, পদত্যাগের প্রশ্নে যা বললেন

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড