ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

সোনার দাম অপরিবর্তিত, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩৫ হাজার

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বাজারে সোনার সর্বশেষ নির্ধারিত দামই বহাল রয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকায়। গত ৬ সেপ্টেম্বর নতুন এ দর নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দরেই সোনা বিক্রি হবে।

বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

এদিকে রুপার দামও বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী এক ভরি সোনা ১১ দশমিক ৬৬৪ গ্রাম। তবে গহনা কেনার সময় নির্ধারিত সোনার দামের সঙ্গে মজুরি ও প্রযোজ্য ভ্যাট যুক্ত হওয়ায় ক্রেতাকে আরও বেশি অর্থ পরিশোধ করতে হতে পারে।

গত ৬ সেপ্টেম্বরের আগে কয়েক দফা সোনার দাম কমার পর এক দফা বাড়ানো হয়েছিল। এরপর আবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

ট্যাগ : সোনার দাম বাজুস

Bangla Lead

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সোনার দাম অপরিবর্তিত, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩৫ হাজার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে সোনার সর্বশেষ নির্ধারিত দামই বহাল রয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকায়। গত ৬ সেপ্টেম্বর নতুন এ দর নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দরেই সোনা বিক্রি হবে।

বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

এদিকে রুপার দামও বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী এক ভরি সোনা ১১ দশমিক ৬৬৪ গ্রাম। তবে গহনা কেনার সময় নির্ধারিত সোনার দামের সঙ্গে মজুরি ও প্রযোজ্য ভ্যাট যুক্ত হওয়ায় ক্রেতাকে আরও বেশি অর্থ পরিশোধ করতে হতে পারে।

গত ৬ সেপ্টেম্বরের আগে কয়েক দফা সোনার দাম কমার পর এক দফা বাড়ানো হয়েছিল। এরপর আবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড