ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ দায়িত্বে বাংলাদেশি

ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন একজন বাংলাদেশি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পরে ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এই অধিবেশনে সভাপতির আসনে থাকবেন ড. খলিলুর রহমান।

অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে ড. খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

বাংলাদেশ এর আগে একবারই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছিল। ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৪০ বছর পর আবারও কোনো বাংলাদেশি জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। ফলে ৮১তম অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

ট্যাগ : জাতিসংঘ খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

Bangla Lead

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ দায়িত্বে বাংলাদেশি

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন একজন বাংলাদেশি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পরে ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এই অধিবেশনে সভাপতির আসনে থাকবেন ড. খলিলুর রহমান।

অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে ড. খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন। 

বাংলাদেশ এর আগে একবারই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছিল। ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৪০ বছর পর আবারও কোনো বাংলাদেশি জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। ফলে ৮১তম অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড