ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

নির্বাহী পরিচালকের পদত্যাগের পর আদ্-দ্বীনের দায়িত্বে জামালুন্নে

প্রকাশ : ১৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নির্বাহী পরিচালকের পদত্যাগের পর আদ্-দ্বীনের দায়িত্বে জামালুন্নে
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন। তার স্থলে অধ্যাপক জামালুন্নেসাকে দায়িত্ব দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা ২৫ বছরের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসর নেন।

তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের মতো প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

সরকারের দিকনির্দেশনা অনুযায়ী অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে আদ্-দ্বীন ফাউন্ডেশন দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে। এরই মধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলো-বাতাস চলাচল এবং অক্সিজেনের উপস্থিতি সুগম করতে তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: আদ্-দ্বীন ফাউন্ডেশন

ট্যাগ : আদ্-দ্বীন ফাউন্ডেশন, ডা. শেখ মহিউদ্দিন, অধ্যাপক জামালুন্নেসা

Bangla Lead

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাহী পরিচালকের পদত্যাগের পর আদ্-দ্বীনের দায়িত্বে জামালুন্নে

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন। তার স্থলে অধ্যাপক জামালুন্নেসাকে দায়িত্ব দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা ২৫ বছরের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসর নেন।

তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের মতো প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

সরকারের দিকনির্দেশনা অনুযায়ী অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে আদ্-দ্বীন ফাউন্ডেশন দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে। এরই মধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলো-বাতাস চলাচল এবং অক্সিজেনের উপস্থিতি সুগম করতে তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: আদ্-দ্বীন ফাউন্ডেশন

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড