ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির দূতাবাসের রাজনৈতিক শাখার প্রথম সচিব হ্যারি থমসন ও আনা পিটারসন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, মারজিয়া আক্তার, মারদিয়া মমতাজ এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে ডা. শফিকুর রহমানের আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পর গণতন্ত্রকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ মত প্রকাশ করেন যে, বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না।

আলোচনায় সদ্য ঘোষিত জাতীয় বাজেট, বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের বিষয়ও গুরুত্ব পায়। বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের একপর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

এ ছাড়া বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

Bangla Lead

সোমবার, ১৫ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অস্ট্রেলিয়ার হাইকমিশনারের

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড