ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
Bangla Lead

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজার মহানবমীর সকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে তিন বিভাগীয় সফরের প্রথম গন্তব্য রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সামরিক বিমানে তিনি রংপুরের পথে ঢাকা ত্যাগ করেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানটি প্রথমে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে তিনি রংপুর নগরীর ঐতিহ্যবাহী ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। সেখানে তিনি স্থানীয় পূজারি ও সনাতন ধর্মাবলম্বী বিশিষ্টজনদের সঙ্গে সরাসরি শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান রাজধানী ঢাকার বাইরে গিয়ে তৃণমূল পর্যায়ে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ সরাসরি পরিদর্শন করছেন। তিন বিভাগের তিন জেলায় এই ঐতিহাসিক ম্যারাথন সফর অনুষ্ঠিত হচ্ছে।

রংপুরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। দুপুর দেড়টায় তিনি রাজশাহীর স্থানীয় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

রাজশাহীর জনসভা শেষ করে তিনি আকাশপথে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন সরকারপ্রধান। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় শেষে রাতেই বিমানযোগে রাজধানী ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তাঁর।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla Lead

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড