প্রধানমন্ত্রীর ‘গুপ্ত’ বক্তব্য নিয়ে যা বললেন জামায়েতের আমির
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গুপ্ত’ মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তবে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি।সমাবেশে বক্তব্যের একপর্যায়ে শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারি দলের কিছু লোক সন্ত্রাস, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। কয়েক দিন আগে ঢাকার বিমানবন্দরে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনাও তিনি উল্লেখ করেন।[BANGLEAD-POST:245]জামায়াতের আমির বলেন, অপরাধের সময় কেউ নিজেকে আওয়ামী লীগের লোক হিসেবে পরিচয় দিলেও পরে গ্রেপ্তারের পর তাদের বিএনপির সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গ টেনে তিনি ‘গুপ্ত’ শব্দের ব্যাখ্যাও দেন।তিনি বলেন, নিজের পরিচয় আড়াল করে যারা অপকর্ম বা দুর্নীতিতে যুক্ত হয়, তারাই প্রকৃত অর্থে ‘গুপ্ত’।এর আগে শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।সেখানে তিনি প্রশ্ন তোলেন, স্বৈরাচারী শাসনের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় আত্মগোপনে ছিল, তাদের কেউ এখন দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্যোগ নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।[BANGLEAD-POST:244]তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম সরাসরি উল্লেখ না করে বলেন, স্বৈরাচারী শাসনের সময় একটি দল ‘গুপ্ত বেশ’ নিয়েছিল। পরবর্তী সময়ে ওই দলের নেতাকর্মীদের কেউ কেউ বিষয়টি স্বীকারও করেছেন বলে তিনি দাবি করেন।দেশে বিভ্রান্তি ও অরাজকতা তৈরির পেছনে কারা রয়েছে, তা জনগণের সামনে প্রকাশ করার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী।তার বক্তব্যে নির্দিষ্ট কোনো দলের নাম না থাকলেও রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন, ‘গুপ্ত’ মন্তব্যের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীর দিকেই ইঙ্গিত করেছেন।