ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ স্থাপন করে শিশু-কিশোর ও তরুণ সমাজের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ প্রস্তুত ও উন্মুক্ত করার বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বৈঠকে রাজধানী ঢাকার ক্রীড়া অবকাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯০টি মাঠ সংস্কার করে নিয়মিত খেলাধুলার উপযোগী করার রূপরেখা চূড়ান্ত করা হয়।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ নির্মাণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭টি জেলায় মাঠের জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে, যার প্রতিটির আয়তন হবে তিন থেকে আট বিঘা। এসব মাঠ তদারকি ও নিয়মিত টুর্নামেন্ট আয়োজনে প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ করা হবে। এছাড়া ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ ১০টি ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করতে আগামী ৫ নভেম্বর খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় বিশেষ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দখল হয়ে যাওয়া খেলার মাঠ অবিলম্বে উদ্ধার, অচল উপজেলা স্টেডিয়াম সচল করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া ক্লাব সচল রাখার তাগিদ দেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমীন উপস্থিত ছিলেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান ইউনিয়ন খেলার মাঠ

Bangla Lead

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ স্থাপন করে শিশু-কিশোর ও তরুণ সমাজের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ প্রস্তুত ও উন্মুক্ত করার বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বৈঠকে রাজধানী ঢাকার ক্রীড়া অবকাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯০টি মাঠ সংস্কার করে নিয়মিত খেলাধুলার উপযোগী করার রূপরেখা চূড়ান্ত করা হয়।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ নির্মাণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭টি জেলায় মাঠের জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে, যার প্রতিটির আয়তন হবে তিন থেকে আট বিঘা। এসব মাঠ তদারকি ও নিয়মিত টুর্নামেন্ট আয়োজনে প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ করা হবে। এছাড়া ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ ১০টি ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করতে আগামী ৫ নভেম্বর খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় বিশেষ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দখল হয়ে যাওয়া খেলার মাঠ অবিলম্বে উদ্ধার, অচল উপজেলা স্টেডিয়াম সচল করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া ক্লাব সচল রাখার তাগিদ দেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমীন উপস্থিত ছিলেন।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড