ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে তার বক্তব্যের বিষয়টি প্রকাশিত হয়।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র জিতবে এবং এরই মধ্যে তারা সংঘাতে এগিয়ে রয়েছে। তার দাবি, হরমুজ প্রণালিতেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসান হলে জ্বালানি তেলের দাম কমতে শুরু করবে। যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য তিনি আগের ডেমোক্র্যাট প্রশাসনের সবুজ জ্বালানি নীতিকেও দায়ী করেন।

এ সময় হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন তিনি। ট্রাম্প রসিকতা করে বলেন, ইরানের নেতারা তার এমন প্রস্তাবে নিশ্চয়ই খুশি হবেন।

মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের প্রভাব নিয়েও কথা বলেন ট্রাম্প। তার ভাষ্য, কয়েক দশক ধরে অঞ্চলটিতে ইরান যে প্রভাব বিস্তার করে আসছিল, সেই অবস্থান এখন আর নেই।

ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে।

সূত্র: রয়টার্স 

ট্যাগ : যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

Bangla Lead

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে তার বক্তব্যের বিষয়টি প্রকাশিত হয়।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র জিতবে এবং এরই মধ্যে তারা সংঘাতে এগিয়ে রয়েছে। তার দাবি, হরমুজ প্রণালিতেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসান হলে জ্বালানি তেলের দাম কমতে শুরু করবে। যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য তিনি আগের ডেমোক্র্যাট প্রশাসনের সবুজ জ্বালানি নীতিকেও দায়ী করেন।

এ সময় হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন তিনি। ট্রাম্প রসিকতা করে বলেন, ইরানের নেতারা তার এমন প্রস্তাবে নিশ্চয়ই খুশি হবেন।

মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের প্রভাব নিয়েও কথা বলেন ট্রাম্প। তার ভাষ্য, কয়েক দশক ধরে অঞ্চলটিতে ইরান যে প্রভাব বিস্তার করে আসছিল, সেই অবস্থান এখন আর নেই।

ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে।

সূত্র: রয়টার্স 

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড