ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
Bangla Lead

হরমুজে ইরানের একক নিয়ন্ত্রণ ঠেকাতে ওমানের প্রস্তাব

হরমুজ প্রণালি পরিচালনায় উপসাগরীয় দেশগুলোর সমর্থনপুষ্ট একটি আঞ্চলিক পরিকল্পনা ইরানের কাছে পেশ করেছে ওমান। পরিকল্পনায় প্রণালিটি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে স্বেচ্ছামূলক ফি সংগ্রহের প্রস্তাব রয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) বিষয়টি সম্পর্কে অবগত একটি উপসাগরীয় সূত্র ও একজন পশ্চিমা কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।প্রস্তাবটির লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে সৃষ্ট বাণিজ্যিক অচলাবস্থা নিরসন এবং জাহাজ চলাচল স্বাভাবিক করা।[TECHTARANGA-POST:199]ওমানের পরিকল্পনা অনুযায়ী, হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না। জাহাজ চলাচল, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ব্যবহারকারীরা স্বেচ্ছায় অর্থ দিতে পারবেন।এটি মালাক্কা প্রণালির ব্যবস্থাপনার আদলে তৈরি। ওই নৌপথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর নৌ চলাচলের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে স্বেচ্ছা অনুদান গ্রহণ করে।তবে হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের ফি আদায়ের ধারণা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ এবং এটি ইরানের নিয়ন্ত্রণ বা বিধিনিষেধমুক্ত থাকতে হবে। কোনো চুক্তিতে টোল বা বাধ্যতামূলক ফি অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানান তিনি।ইরান এর আগে প্রণালির একমুখী জাহাজ চলাচল পুরোপুরি নিজেদের জলসীমা দিয়ে পরিচালনা এবং বিপরীতমুখী পথের একটি অংশ নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওমানের নতুন পরিকল্পনায় একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনার কথা বলা হয়েছে।[TECHTARANGA-POST:193]মঙ্গলবার ভিডিও কনফারেন্সে হরমুজ সংকট নিয়ে আলোচনা করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ওমানের প্রস্তাবে ইরান সম্মতি দিয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।যুদ্ধের আগে বিশ্বের বাণিজ্যিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে এই নৌপথের অচলাবস্থা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।সূত্র: রয়টার্স

হরমুজে ইরানের একক নিয়ন্ত্রণ ঠেকাতে ওমানের প্রস্তাব