ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

ছবি: সংগৃহীত
ফলো করুন

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত পথচারী ফিরোজা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় এক নারী হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান।

এ সময় গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ হাসপাতালের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা বগুড়া শিবগঞ্জ

Bangla Lead

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত পথচারী ফিরোজা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় এক নারী হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান।

এ সময় গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ হাসপাতালের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড