ঢাকা    শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ জুন ২০২৬

হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২০ জুন) সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষ থেকে আনসার নিয়োগ দেওয়া হবে।’ দ্রুত সময়ের মধ্যে রাজধানীর হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে বলেও জানান মীর শাহে আলম। এ সময় হাতিরঝিলের আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধন নিয়েও কাজ করা হবে বলে জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘হাতিরঝিল পরিচ্ছন্নতা কাজ দ্রুত করতে হবে। এজন্য এক সপ্তাহ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দরকার হয় আরও লোকবল নিয়ে দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে।’ হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়ে কাজ চলছে বলেও জানান রাজউক চেয়ারম্যান।

ট্যাগ : রাজধানী হাতিরঝিল

Bangla Lead

শনিবার, ২০ জুন ২০২৬

হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রাজধানীর হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২০ জুন) সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষ থেকে আনসার নিয়োগ দেওয়া হবে।’ দ্রুত সময়ের মধ্যে রাজধানীর হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে বলেও জানান মীর শাহে আলম। এ সময় হাতিরঝিলের আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধন নিয়েও কাজ করা হবে বলে জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘হাতিরঝিল পরিচ্ছন্নতা কাজ দ্রুত করতে হবে। এজন্য এক সপ্তাহ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দরকার হয় আরও লোকবল নিয়ে দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে।’ হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়ে কাজ চলছে বলেও জানান রাজউক চেয়ারম্যান।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড