ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

মেসির জোড়া গোল, ২-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৭ জুন ২০২৬

মেসির জোড়া গোল, ২-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে আবারও সেই চেনা দৃশ্য। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ৬০ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দিলেন লিওনেল মেসি। আর এই গোলের মাধ্যমে বিশ্বমঞ্চে আরেকটি  রেকর্ড নিজের করে নিলেন এই জাদুকর।

বিশ্বকাপের ইতিহাসে এটি মেসির ১৫তম গোল। এই গোলে তিনি ছুঁয়ে ফেললেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওকে (১৫)। বিশ্বমঞ্চে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে। তার সামনে এখন কেবল ১৬ গোল করা জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়ছিল আলজেরিয়া। তবে ম্যাচের ৬০ মিনিটে তাদের সেই আশায় জল ঢেলে দেন মেসি। এমিলিয়ানো মার্টিনেজের বাড়ানো এক লম্বা পাস থেকে বক্সের বাইরে বল পান অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। তিনি বক্সের দূর থেকে একটি নিচু শট নেন। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান অত্যন্ত সহজ সেই শটটি তালুবন্দি করতে গিয়ে মারাত্মক এক ভুল করে বসেন। তার হাত থেকে বল ফসকে বের হয়ে আসতেই চিল পাখির মতো ছুটে যান ওঁত পেতে থাকা মেসি। আলজেরিয়ান ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই আলতো টোকায় বলকে জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর আগে ৫৫ মিনিটে স্কালোনি একাদশে জোড়া পরিবর্তন এনে লাওতারো মার্তিনেজ ও ম্যাক আলিস্টারকে তুলে মাঠে নামান হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেসকে। মাঠের সেই পরিবর্তনের পাঁচ মিনিটের মাথায় আলজেরিয়াকে ম্যাচ থেকে ছিটকে দিয়ে আলবিসেলেস্তেদের জোড়া গোলের লিড এনে দেন এলএমটেন।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই অফসাইডের ফাঁদে পড়ে দুই দলের দুটি গোল বাতিল হওয়ার পর ১৭ মিনিটে ডেডলক ভাঙেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান রোমেরোর লম্বা পাস থেকে থিয়াগো আলমাদা ও ফাকুন্দো মেদিনা হয়ে বল পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তবে তার নেওয়া হেডটি সরাসরি আলজেরিয়ান গোলরক্ষক জিদানের গ্লাভসে জমা হয়।

এর কিছুক্ষণ পরই মাঠে শুরু হয় অফসাইডের নাটক। এনজো ফার্নান্দেজ ও লাউতারোর বিল্ডআপ থেকে বল পেয়ে দারুণ এক হেডে আলজেরিয়ার জাল কাঁপিয়েছিলেন লিওনেল মেসি। তবে ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। এর ঠিক দুই মিনিট পর আলজেরিয়ার ফরোয়ার্ড শাইবি প্রথম স্পর্শেই আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে উঠলেও রেফারি অফসাইডের বাঁশি বাজিয়ে সেই আনন্দ মাটি করে দেন।

তবে ১৭ মিনিটে আর কোনো ভুল করেননি নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা লিওনেল মেসি। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে আলজেরিয়ার রক্ষণ ভেঙে এক দর্শনীয় বাঁকানো শটে বল জালে জড়ান এই ক্ষুদে জাদুকর। 

ট্যাগ : বিশ্বকাপ ফুটবল লিওনেল মেসি আর্জেন্টিনা আলজেরিয়া

Bangla Lead

বুধবার, ১৭ জুন ২০২৬

মেসির জোড়া গোল, ২-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড