ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

ইসরাইলের অস্তিত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইসরাইলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও ‘দায়িত্বশীল’ হওয়ার পরামর্শ দিয়েছেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল থাকত না। আর আমি না থাকলেও ইসরাইল থাকত না, কারণ আমি যা করেছি, তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না। নেতানিয়াহুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে এখন লেবাননের বিষয়ে বিবিকে (নেতানিয়াহু) আরও দায়িত্বশীল হতে হবে।’

ট্রাম্প আরও বলেন, লেবানন ও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের আচরণ তার পছন্দ হয়নি। তার মতে, বিষয়টি অনেক দীর্ঘায়িত হয়েছে এবং দ্রুত সমাধান করা উচিত ছিল।

তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি ইরানের সঙ্গে চলমান সমঝোতা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলমান রয়েছে। এমন সময়ে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রতিক্রিয়া তৈরি করেছে।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প, ইসরাইল, যুক্তরাষ্ট্র, জি-সেভেন, আন্তর্জাতিক রাজনীতি

Bangla Lead

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইসরাইলের অস্তিত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইসরাইলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও ‘দায়িত্বশীল’ হওয়ার পরামর্শ দিয়েছেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল থাকত না। আর আমি না থাকলেও ইসরাইল থাকত না, কারণ আমি যা করেছি, তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না। নেতানিয়াহুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে এখন লেবাননের বিষয়ে বিবিকে (নেতানিয়াহু) আরও দায়িত্বশীল হতে হবে।’

ট্রাম্প আরও বলেন, লেবানন ও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের আচরণ তার পছন্দ হয়নি। তার মতে, বিষয়টি অনেক দীর্ঘায়িত হয়েছে এবং দ্রুত সমাধান করা উচিত ছিল।

তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি ইরানের সঙ্গে চলমান সমঝোতা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলমান রয়েছে। এমন সময়ে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রতিক্রিয়া তৈরি করেছে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড