ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
Bangla Lead

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি মোহাম্মদ আনোয়ারুল নাসের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৬ জুন ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি মোহাম্মদ আনোয়ারুল নাসের
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আনোয়ারুল নাসের।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মোহাম্মদ আনোয়ারুল নাসের আগামী ২২ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে ওইদিন বিকেল থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

সরকারি প্রশাসনিক এই পরিবর্তনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন নেতৃত্বে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলো।

Bangla Lead

রোববার, ০২ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি মোহাম্মদ আনোয়ারুল নাসের

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আনোয়ারুল নাসের।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মোহাম্মদ আনোয়ারুল নাসের আগামী ২২ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে ওইদিন বিকেল থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

সরকারি প্রশাসনিক এই পরিবর্তনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন নেতৃত্বে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলো।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড