লামিন-নিকোকে ছাড়াই স্পেনের একাদশ
দুই বছর আগে স্পেনের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দুই তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। তবে কেপ ভার্দের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাদের কাউকেই শুরুর একাদশে রাখেননি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ফিটনেস জটিলতার কারণে লামিনের শুরুর একাদশে থাকা নিয়ে আগেই অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন স্পেন কোচ। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে তাকে মাঠে নামানো হতে পারে।[TECHTARANGA-POST:113]
স্পেনের শুরুর একাদশে ফরোয়ার্ড লাইনে ফেরান তোরেস ও পাবলো গাভির সঙ্গে আছেন মিকেল ওয়ারসাবাল। মিডফিল্ডে রাখা হয়েছে পেদ্রি, রদ্রি ও ফ্যাবিয়ান রুইজকে। তবে মিকেল মেরিনো জায়গা পাননি শুরুর একাদশে।
রক্ষণভাগে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে আছেন পাও কুবার্সি ও আইমেরিক লাপোর্ত। রাইটব্যাকে মার্কোস লরিয়েন্তে এবং লেফটব্যাকে মার্ক কুকুরেয়া। গোলবার সামলাবেন উনাই সিমন।
স্পেনের একাদশ: উনাই সিমন, মার্কোস লরিয়েন্তে, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, পেদ্রি, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, ফেরান তোরেস, মিকেল ওয়ারসাবাল, পাবলো গাভি।[TECHTARANGA-POST:102]
কেপ ভার্দের একাদশ: ভোজিনহা, লোপেজ কাবরাল, ডিনে, রবার্তো লোপেজ, স্টিভেন মোরেইরা, লারোস দুয়ার্তে, কেভিন পিনা, জোভানে কারবাল, জামিরো মন্তেইরো, রায়ান মেন্ডেস, দিয়ালন লিভ্রামেন্তো।
সূত্র: ফিফা