ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার, ১৪ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বেলা ১১টায় অনুষ্ঠিত জানাজার আগে সালাহউদ্দিন আহমেদের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।জানাজায় জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।তবে এখানেই শেষ নয়। প্রবীণ এই বিএনপি নেতার জানাজা ও দাফন হবে মোট তিন ধাপে।প্রথম জানাজা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবেন।এরপর বিকেল ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।সবশেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।এর আগে মঙ্গলবার, ১৩ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই নেতার শেষ বিদায়ে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন