ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত দালালদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।[BANGLEAD-POST:226]তিনি বলেন, স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করে সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। এই সংকট কাটাতে সরকার বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে।তিনি জানান, বিগত সময়ের অনিয়ম দূর করে চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।[BANGLEAD-POST:225]এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের কর্মকর্তা, জ্যেষ্ঠ চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় রোগীদের সেবার মান বৃদ্ধি এবং ভোগান্তি কমানোর বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।পরিদর্শনকালে সিলেটের প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী