বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল
লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে শুরুতে বিপাকে পড়েছিল বার্সেলোনা। সোমবার (৩১ আগস্ট) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শুরুতেই পিছিয়ে পড়ে কাতালান। যদিও রাফিনিয়া ও লামিনে ইয়ামালের নৈপূণ্যে ৫–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর ২টি করে গোল ইয়ামাল ও রাফিনিয়া। পিছিয়ে পড়ার পর ১৯ মিনিটে রাফিনিয়া এবং ২১ মিনিটে ইয়ামাল গোল করেন। চলতি মৌসুমে এটা ইয়ামালের প্রথম গোল। আর এই গোলেই স্পেনে পেশাদার ফুটবলের ইতিহাসে অফিশিয়াল ক্লাব প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ হিসেবে ৫০তম গোলের দেখা পান এই বার্সা উইঙ্গার।
jwARI.fetch( $( "#ari-image-jw6a9655803eeae" ) );
১৯ বছর ৪৯ দিনে রেকর্ডটি গড়ার পথে ইয়ামাল পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে। ১৯ বছর ২৪৯ দিন বয়সে ৫০তম গোলের দেখা পান রাউল। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ২০ বছর ২২১ দিন বয়সে মাইলফলকটির দেখা পান ফার্নান্দো তোরেস।
বার্সেলোনার হয়ে এত দিন এই রেকর্ড ধরে রেখেছিলেন প্রয়াত সাবেক ফরোয়ার্ড জোসেফ এসকোলা। ১৯৩৫ সালের ২০ অক্টোবর কাতালান আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ২০ বছর ৩৫৬ দিন বয়সে ৫০তম গোলের দেখা পেয়েছিলেন এসকোলা। লিওনেল মেসি বার্সার হয়ে ৫০তম গোলের দেখা পেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে বাসেলের বিপক্ষে ২১ বছর ১২০ দিন বয়সে।
এছাড়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের সময়ে বড় তারকাদের মধ্যে এর আগে মাত্র দুজন এত কম বয়সে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। তবে বয়সে তাদের দুজনকেই ছাপিয়ে গেছেন ইয়ামাল। কিলিয়ান এমবাপ্পে ১৯ বছর ২৪১ দিন বয়সে এই মাইলফলক স্পর্শ করেন, আর্লিং হলান্ডের লেগেছিল ২০ বছর ১৯৬ দিন।