মহাখালীতে পুরোনো ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
রাজধানীর মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ আগুন লাগে।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভবনটি থেকে ব্যাপক কালো ধোঁয়া বের হতে থাকে, যা আশপাশের এলাকা থেকেও দেখা যায়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করা হয়।[BANGLEAD-POST:295]তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো অফিসের কাছাকাছি অবস্থিত। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।