নান্দাইলে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ'ত্যু
ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত রমজান মিয়া নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার গ্রামের বাসিন্দা। তিনি মৃত রশিদ উদ্দিনের ছোট ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজের অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রমজান। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।রমজান ছিলেন দরিদ্র পরিবারের সন্তান। স্বল্প আয়ের অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।স্থানীয়রা জানান, রমজানের পরিবারে রয়েছে তার স্ত্রী-সন্তান। তার তিন বছরের একটি সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায়ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।তবে ঠিক কী কারণে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে, তা স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া যায়নি।