ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান শামীমের

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কচর্চার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, বিতর্ক শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলে এবং নেতৃত্ব দেওয়ার যোগ্যতা গড়ে তুলতে সহায়তা করে। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রামের ২০তম স্কুল বিতর্ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘যুক্তির আলো ছড়িয়ে পড়ুক চট্টগ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে’ প্রতিপাদ্যে কর্মশালাটি আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে মহানগর ও জেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৯ জন শিক্ষার্থী অংশ নেয়।মাহবুবের রহমান শামীম বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের যুক্তি দিয়ে চিন্তা করতে শেখায়। পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা এবং নিজের মতামত সুন্দরভাবে উপস্থাপনের দক্ষতা বাড়াতে সহায়তা করে।শিক্ষার্থীদের মধ্যে এসব গুণ বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, কর্মশালার সমন্বয়কারী মুজিবুল হক এবং সহসমন্বয়কারী জুনায়েদ আসাদ।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান শামীমের