বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। পরে আগুন লাগলে ইঞ্জিনটি বিকল হয়ে যায়।[TECHTARANGA-POST:111]তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বিকল ইঞ্জিনটি সরিয়ে ট্রেনটিকে ময়মনসিংহে নিয়ে আসার চেষ্টা চলছে। এরপর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়।[TECHTARANGA-POST:99]পরে দুপুর আড়াইটার দিকে সেটি মেরামত করে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
সূত্র: রেলওয়ে পুলিশ