ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ।“বিওয়াইডি গ্রিন ড্রাইভ” উদ্যোগের আওতায় পুরো সেপ্টেম্বর মাসজুড়ে দেশের সকল বিওয়াইডি আউটলেটে এ কর্মসূচি চলবে।“ড্রাইভ টুডে,গ্রো টুমরো”—এ স্লোগানকে সামনে রেখে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী এ ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন শেষে মাসজুড়ে সম্পন্ন হওয়া মোট টেস্ট ড্রাইভের সংখ্যা হিসাব করে সেই অনুযায়ী গাছ লাগাবে প্রতিষ্ঠানটি।[BANGLEAD-POST:269]পরিবেশ সুরক্ষায় নিজেদের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বিওয়াইডি বাংলাদেশ। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানটির করপোরেট মিশন এবং বৈশ্বিক ভিশন ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রী সেলসিয়াস’-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।[BANGLEAD-POST:268]এ উদ্যোগ সম্পর্কে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং কর্মকর্তা ইমতিয়াজ নওশের বলেন, “একজন গ্রাহকের জন্য গাড়ি কেনার অভিজ্ঞতা অনেক সময় টেস্ট ড্রাইভ থেকেই শুরু হয়। আমরা চেয়েছি, সেই প্রথম অভিজ্ঞতার সঙ্গে ভালো কিছু করার সুযোগকে যুক্ত করতে। গ্রিন ড্রাইভ-এর আওতায় প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগানো হবে। ফলে একজনের নেওয়া ছোট্ট একটি পদক্ষেপও বড় একটি উদ্যোগে অবদান রাখবে। আমরা আশা করি, সবার অংশগ্রহণে এ উদ্যোগ দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”বিওয়াইডির নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) টেস্ট ড্রাইভ করে যে কেউ এ ক্যাম্পেইনের অংশ হতে পারবেন।

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ