ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় সৈনিক পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীর টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিক্যাল শাখা, ট্রেড-১ এর জন্য সৈনিক পদে পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। প্রার্থীদের অবিবাহিত হতে হবে।[BANGLEAD-POST:219]শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হলেও আবেদন করা যাবে।শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাস মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।নির্বাচিত প্রার্থীরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন পাবেন। এছাড়া সামরিক হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।আবেদন করতে আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন।[BANGLEAD-POST:218]অনলাইনে আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি জমা দিতে হবে। আবেদন শেষে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদন করার সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট না করলে পরবর্তী সময়ে তা প্রিন্ট করা যাবে না।আবেদন ফি হিসেবে পরীক্ষার ফি ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা মিলিয়ে মোট ৩০০ টাকা জমা দিতে হবে।চাকরির ধরন স্থায়ী এবং কর্মস্থল হবে দেশের যেকোনো স্থান।

সেনাবাহিনীতে টেকনিক্যাল শাখায় সৈনিক পদে নিয়োগ