ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৫ মে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পান ড. মো. জিল্লুর রহমান। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেন।

এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন